ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গহন থিয়েটারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলীরেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৮ শে মার্চ) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে বিকেলে গহন থিয়েটারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর সালাম তাসির, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলীরেজা, নাট্য নির্দেশক অজয় দাস তালুকদার সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গন্য-মান্য ব্যক্তিবর্গ এবং গহন থিয়েটারের সদস্যবৃন্দ। গহন থিয়েটারের প্রতিষ্ঠাতা অনুপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন প্রত্যাশা থিয়েটারের প্রতিষ্ঠাতা, নাট্য অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মোর্তজা সাগর। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুন্দর এই আয়োজনের জন্য গহন থিয়েটারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে গহন থিয়েটারের ভূমিকা অপরিসীম। ধর্মীয় সম্প্রীতি রক্ষা সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে তারা নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতে পাশে থেকে গহন থিয়েটারকে আরও এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশের মঙ্গল কামনা এবং গহন থিয়েটারের সার্বিক সফলতা কামনা করা হয়।

লেখক