ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া জেলা পুলিশের ইফতার সামগ্রী সরবরাহ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

রমজান মাসে বগুড়া শহরকে যানজট মুক্ত রাখতে বগুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে ঈদের কেনাকাটা সহ বিভিন্ন পেশার শহরগামী সাধারণ মানুষ ও স্কুল-কলেজের গাড়ীগুলোও সহজে চলাচল করতে পারছে। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বি পিএম,পি পিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় খুব গুরুত্বের সঙ্গে বিষয়গুলো তদারকি করছেন এবং পয়েন্টে দায়িত্বরত পুলিশ মহোদয় তাদের দায়িত্ব পালন করছেন কিনা সে বিষয়েও খোজ খবর নিচ্ছেন।
তারাই অংশ হিসেবে-২৮/০৩/২০২৪ইং রোজ-বৃহস্পতিবার শহরের মাটিডালি (বিমান মোড়) পয়েন্টে খোঁজখবর নেন এবং তাদের মাঝে ইফতার সামগ্রী সরবরাহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত  মোঃআব্দুর রশিদ। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএস বি) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহসহ পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা বৃন্দ।

লেখক