ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে ৫০ জন দুঃস্থ এতিম শিক্ষার্থী পেল ঈদ উপহার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন – জেড এফ এর উদ্যোগে ৫০ জন দুঃস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

৩০ মার্চ শনিবার ১১টায় সাদুল্লাপুর কওমী মাদ্রসার হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন – জেড এফ এর উদ্যোগে, ডা.মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার গাইবান্ধা, যমুনা প্লাজা গাইবান্ধা, সু প্যালেস গাইবান্ধা, ভিক্টর লাইফস্টাইল এর সাংগঠনিক সহযোগিতায়, সাদুল্লাপুর কওমী মাদ্রাসার, সাদুল্লাপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসা,ভাতগ্রাম মাদ্রাসা ও সাদুল্লাপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রার মোট ৫০ জন শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে জুব্বা ও পাজামার কাপড় প্রদান করা হয়৷

এসময় জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জজ কোর্টের আইনজীবী  মো.এহতেশামুল এমরান।এছাড়াও জোনার ফাউন্ডেশনের সদস্য মো.শাহাদাত হোসেন,ফজলে রাব্বী প্রমুখ।

এই সময় দ্বিনি আলোচনা ও দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. তসলিম উদ্দিন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

লেখক