ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় সদর উপজেলা সাংবাদিক ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগ সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশ এবং জাতির উন্নয়নে অনেক চিত্র তুলে ধরেন। তাদের লেখা সংবাদ পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। সাংবাদিকদের নিখুত লেখনির মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। সদর উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, ব্যবসায়ী সাইদুর রহমান, সমাজসেবক মোস্তফা সোহাগ, আনিছার রহমান দুলাল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আকাশ সরকার, কোষাধ্যক্ষ সাকাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নিবির, প্রচার সম্পাদক রিপন ইসলাম, ধর্মীয় সম্পাদক ফজলু মিয়া, সাংবাদিক ইসমাইল হোসেন, নাজমুল আলম খন্দকার, জুয়েল, গোলজার রহমান, সৈকত, রকি প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে সদর উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মরহুম আবু তালেব এটি বাবুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হুসাইন আহমেদ।

লেখক