ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আজ শনিবার (৩০ মার্চ) পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ঝাড়ুয়ার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বক্তব্য দেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু। এর আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা নির্বাচনে মনোনীত প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। ইফতার শেষে সভার কাজ সমাপ্ত ঘোষণা হয়।

লেখক