ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে স্বামীর মারধরে স্বর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় বোন বর্ণা পারভীন বলেন, এক বছরের মত তার বোনের বিয়ে হয়েছে। তারা প্রেম করে বিয়ে করেছিল। নিহত স্বর্ণার স্বামী সোহেল পেশায় শ্রমিক। সোহেলের বাড়ি রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের কাহার পাড়া এলাকায়। সে ঠিক মত কাজ করত না। এজন্য স্বর্ণা শহরের সজ্জনকান্দায় হাসপাতালের পেছনে মার বাড়িতে থাকত। স্বর্ণার স্বামী মাঝে মধ্যেই স্বর্ণার কাছে আসত। আজ সকাল ১০টার দিকে সোহেল এ বাড়িতে আসে। তারা স্বামী-স্ত্রী ঘরের মধ্যে ছিল। বিকেলের দিকে তাদের কোন সারা শব্দ না পেয়ে তাদের ঘরের দরজায় নক করা হলে সোহেল দরজা খোলে । তারপর দেখি স্বর্ণা মেঝেতে পরে আছে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষনা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে স্বর্ণা নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক ( এস আই) মো. আনোয়ার হোসেন বলেন, হত্যার ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।

লেখক