ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হতিয়ে নেওয়া চক্রের গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হতিয়ে নেয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের বেলায়েত হুসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিটন (৪৪), বরিশাল জেলার ভোলা সদরের মেদুয়া গ্রামের সামছল হক খানের ছেলে মোঃ আমান উল্লাহ (৩২) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের আ. রহিম মন্ডলের ছেলে মো. আমিরুল ইসলাম (৩৯)।

সোমবার(১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হতিয়ে নিত। তারা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতির মাধ্যমে আসল পরীক্ষার্থীর পরিবর্তে অন্যজনকে দিয়ে প্রক্সি পরীক্ষা দিতো। তারা গত ৩০ মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেনীর (১১-২০ গ্রেড) শূন্য পদে নিয়োগের লিখিত পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে এবং ভুয়া পরীক্ষার্থী দিয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিনই জেলা শহরের সিঙ্গার মোড় এলাকায় অবস্থিত হোটেল ৭১ এর নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রক্সি পরীক্ষা দেয়ার জন্য নেয়া নগদ ২৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি ব্লাঙ্ক চেকের পাতা এবং প্রশ্নপত্র ফাঁস করে প্রক্সি পরীক্ষা দেওয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে রোববার (৩১ মার্চ) গ্রেফতার পাঁচজনসহ সাতজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

লেখক