ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে কারা নির্যাতিত বিএনপি নেতা কর্মীদের সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ২৮ অক্টোবর পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারা নির্যাতিত নেতা কর্মীদের সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩’রা এপ্রিল বুধবার বিকেল ৩টায় উপজেলার কাজীবাড়ি সন্তলা প্রাইমারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক ছামসুল হাসান ছামসুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি, রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সস্পাদক আসাদুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সহ: সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমূখ।

সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসঅহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সময়ে বিএনপির কারা নির্যাতিত নেতা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। এবং দেশ ও জাতির কল্যাণে দোয় ও মুনাজাত শেষে ইফতার বিতরণ করা হয়।

লেখক