ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেষ রমজানে চলে গেলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম মিলন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ রাশেদুল ইসলাম মিলন আজ (১০ এপ্রিল) বুধবার শেষ রমজানে অর্থাৎ ঈদুল ফিতরের ঠিক আগের দিন বিকাল সাড়ে ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন। তিনি পার্বতীপুর নিউ কলোনী মহল্লার অধিবাসী ছিলেন এবং উপজেলার ছোটহরিপুর (মুন্সিপাড়া) গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত- শফিকুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস ও স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, পার্বতীপুর- ফুলবাড়ি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।

লেখক