ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী-ফরিদপুর রেলপথের রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল)  সকাল ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আজাদ মোল্লা (৬৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবেদ মোল্লা।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি সকালে ফরিদপুরের ভাঙা থেকে রাজবাড়ী আসার সময় পাঁচুরিয়া রেলস্টেশনে সকাল ১০টা ৫১ মিনিটে পৌছালে ওই ব্যক্তি রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক