ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে দাড়িয়ে থাকা ট্রাকে লরীর ধাক্কা, নিহত ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দাড়িয়ে থাকা একটি পাটবোঝাই ট্রাককে পেছন থেকে আসা একটি গ্যাস বহনকারী লরী ধাক্কা দেয়। এতে লরী চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী পৌর এলাকার চরলক্ষীপুর গ্রামের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দিলীপ শিকদার (৪০)। তিনি যশোর জেলার বাঘার পাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের  রনজিৎ শিকদারের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া থেকে ছেড়ে আসা  একটি পাটবোঝাই ট্রাক রাস্তার পাশে থামিয়ে ট্রাকের চালক ও চালকের সহকারী দোকানে চা খেতে যান। এর ৫ মিনিটের মধ্যে রাজবাড়ীমুখী একটি গ্যাস বহনকারী লরী দাড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাট বোঝাই গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। ধাক্কায় গ্যাস বহনকারী লরীর  সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে লরীর চালকের সহকারী লরীর মধ্যে আটকে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে অবস্থা অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১২ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মার যান।

লেখক