ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সরোয়ার সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সরোয়ার উদ্দিন ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র।

সরোয়ার উদ্দিনের মামাতো ভাই জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকার পদ্মা নদীতে গোসল করতে যান সমবয়সী ৮ জন। তারা সেখানে গিয়ে আড্ডা দেয়ার পাশাপাশি ছবিও তোলেন। ওই সময় স্থানীয় আরো বেশি কিছু লোকজন গোসল করছিলো। এরই মাঝে হঠাৎ করেই খুজে পাওয়া যাচ্ছিলনা সোহানকে। তারা আশপাশসহ নদীর পানিতে তাকে খোজাখুশি শুরু করেন। এক পর্যায়ে নদীর পানির মধ্যে তার দেহ ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। ওই সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

লেখক