ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুরের মধ্যপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ইউপি চেয়ারম্যান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথরখনি সড়কে বৃহস্পতিবার সন্ধ্যার প্রথম প্রহরে শালবন নামক স্থানে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক বদরুল আলম বকুল (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ১০নং হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহত বকুলকে তাঁর গ্রামের বাড়ি মধ্যপাড়ার লক্ষী হোসেনপুরে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও চেয়ারম্যান ফুলবাড়ি সড়ক হয়ে মধ্যপাড়ার দিকে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হারুনের সাথে কথা হলে তিনি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনাটির বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে, মামলা নং-২৬।

লেখক