ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে ০৬ মাস পর নতুন এসিল্যান্ডের যোগদান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন খালিদ বিন মনসুর। গত বুধবার (১৭ এপ্রিল) এই পদে যোগদানের মধ্য দিয়ে তিনি বিদায়ী মাহমাদুল হাসান এর স্থলাভিষিক্ত হলেন।
জানা গেছে, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানকারী খালিদ বিন মনসুর ৩৮-তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দেশের বাড়ী টাঙ্গাইল জেলায়। গত বছর ২০২৩ সালের অক্টোবরে পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান অন্যত্র বদলী হয়ে যাওয়ায় পদটি শুন্য হয় এবং ঠিক তার ০৬ (ছয়) মাস পর তিনি তার এই পদে যোগদান করলেন।

লেখক