ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা

পার্থ বেপারী জেলা প্রতিনিধি, ঝালকাঠি:

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২৪ জন প্রার্থী।

রোববার (২১ এপ্রিল) রাতে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা.আ.ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে ঝালকাঠি সদরে ৪ জন ও নলছিটিতে ৩ জন ,ভাইস চেয়ারম্যান পদে ঝালকাঠি সদরে ৩ জন, নলছিটিতে ৬ জন
মহিলা ভাইস চেয়ারম্যান ঝালকাঠি সদরে ৩ জন নলছিটিতে ৫ জন প্রার্থী রয়েছেন।

ঝালকাঠি সদরের চেয়ারম্যান পদে রয়েছেন জনাব নুরুল আমিন খান সুরু,খান আরিফুর রহমান সুলতান হোসেন খান, ,সৈয়দ রাজ্জাক আলী।ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,মহিন উদ্দিন তালুকদার (মঈন), সাইদুর রহমান ও লস্কর আসিফুর রহমান দিপু।মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,ইসরাত জাহান সোনালী, পিনু আক্তার নদী ও উম্মে সালমা।

নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন, তছলিম উদ্দিন চৌধুরী, জি কে মোস্তাফিজুর রহমান ও সালাহউদ্দিন খান সেলিম।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,জে.এম হাতেম,বদরুল আলম, মনিরুজ্জামান মনির, মফিজুর রহমান শাহিন, হানিফ হাওলাদার ও মিজানুর রহমান লালন শরীফ।মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, আয়শা আক্তার, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোর্শেদা বেগম ও নাছিমা আক্তার।

দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ ২১ মে।

লেখক