ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

ঝিনাইগাতী উপজেলায় ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে হিট স্ট্রোকে আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

ভরদুপুরে প্রচুর রোদ ছিলো ও ভেবসা গরমে উপজেলার কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৩৫) ওই গ্রামের ফরজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরবেলা ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের আল আমীন ধানকাটা শ্রমিকদের খাবার নিয়ে যাওয়ার পথে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। পরে দ্রুত তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গরমের কারণেই আল আমীন মারা গেছে।’

কর্তব্যরত ডাক্তার বলেন, ‘তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক