ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকা থেকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোঃ মনির হোসেন (২২) কে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল । ধর্ষণের ৬ দিন পর আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪ ইং) বিকাল আনুমানিক ০৪.৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের মোঃ জাহিদুল শেখ ছেলে।
জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৪ইং আসামি মোঃ মনির হোসেন (২২) বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩) গণধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই ধর্ষক গাঁ ঢাকা দেয়।
স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার,মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

লেখক