ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নাগেশ্বরীতে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরীর বিভিন্ন ময়দানে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নাগেশ্বরী ওলামা মাশায়েক পরিষদের উদ্যেগে ইস্তাস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় নাগেশ্বরীতে প্রায় ২সপ্তাহের বেশি সময় ধরে বইছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে খরা। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে জনজীবন সহ ফসলি জমিতে। ফসলি জমির মাঠ-ঘাট ফেটে চৌচির। মাটি থেকে গরম হাওয়া উঠছে। নাগেশ্বরী উপজেলাতে গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছেন। প্রচন্ড গরমে ওষ্ঠাগত মানুষের জীবন ও প্রাণীকুল। ফসলি জমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা।

রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। রোদ থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করছে। কেউ কেউ রোদে চশমা ও ছাতা ব্যবহার করছে। স্বস্থি পেতে বার বার পানি পান করতে হচ্ছে। গাছের নিচে আশ্রয় নিচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস থেকে কোন বার্তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
চলমান আবহাওয়া থেকে কিছুটা স্বস্থি পেতে গরমের তাপমাত্রা কমে শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেস্কা ) আদায় করা হয়েছে।

এ দিন সকাল ৯টায় নাগেশ্বরী সদর উপজেলার কুটি পোড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ মিয়া সহকারি অধ্যাপক নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসা।

নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী সিনিয়র আলিম মাদরাসা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসায় নামাজের ইমামতি দোয়া পরিচালনা করেন ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান তাকি।

এছাড়াও ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় সালাতুল ইস্তেস্কা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মাঠে সলাতের ইমামতি ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান।

লেখক