ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর সায়েদাবাদ ইউনিয়নের কড্ডার মোড় মিয়াবাড়ির মার্কেটের সামনে থেকে ৩০০(তিনশত) বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ এর গোয়েন্দা (ডিবি) শাখা অভিযানীর দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দিন, বিপিএম (বার), পিপিএম।
শুক্রবার (২৬ এপ্রিল ২০২৪ইং) বিকাল ৫ঃ১০ মিনিটের সময় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের মিয়া বাড়ি মার্কেটের সামনে থেকে আসামি মোঃ জাহাদ আলী (২৫) ও মোঃ শফিক ইসলাম (২১) বহনকৃত পিকআপ তল্লাশী চালিয়ে সর্বমোট ৩০০(তিনশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামি মোঃ জাহাদ আলী (২৫) নীলফামারী জেলার ডিমলা থানার চাপানীর হাট ইউনিয়নের ভেন্ডাবাড়ি গ্রামের মোঃ তমিজ উদ্দিন/মোছাঃ আসেদা বেগম দম্পতির ছেলে ও একই গ্রামের মোঃ আহাদ আলী/মোছাঃ ছবিরন বেগম দম্পতির ছেলে মোঃ শফিক ইসলাম (২১)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

লেখক