ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কের বাস স্টপেজ স্টেশন চান্দাপাড়া নামক স্থানে আজ শনিবার সকালে একটি মালামাল বোঝাই পিক-আপ (গাড়ীর নং- ন-১১-১৩৯২) নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৩৫) নিহত হয়, আহত হন রায়হান (৩০)। দু’জনের বাড়ি একই গ্রাম চান্দাপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ করে গরু ঢীশের মত মূল রাস্তা থেকে পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ভ্যানটিকে সজোরে আঘাত করে পিক-আপ ভ্যানটি। এসময় ভ্যান চালক ও যাত্রী দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অপরজনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিক-আপ চালক (৩৮) নাজমুলকে উপস্থিত জনতা আটক করে পিক-আপ সহ থানায় সোপর্দ করেছে। অপরদিকে সকাল সাড়ে ১০ টার সময় একই সড়কের বার্মা ফিলিং স্টেশনের সামনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটর প্রকাশ বাবু (৩২) মোটরসাইকেল যোগে পার্বতীপুর শহরে ঢোকার প্রাক্কালে একটি ভেড়াকে চাপা দিলে ছিটকে পড়ে কলার বন ভাঙ্গা সহ গুরুতর আহত হন। তাকেও দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়ের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লেখক