ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় সনাক্তে পুলিশি তৎপরতা চলছে।
আজ শনিবার (২৭ এপ্রিল) ভোরবেলা পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের যাত্রী ছাউনির নিচে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের যাত্রী ছাউনির নিচে শুক্রবার রাতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ঘুমিয়ে ছিলো। ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার ভোরবেলা খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃত দেহ তাদের হেফাজতে নেয়। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিলো। তবে তার কোন নাম ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় সনাক্তের জন্যে তৎপরতা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে অসহনীয় গরমে তাঁর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দেহটি পুলিশ হেফাজতে রয়েছে এবং তাঁর পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

লেখক