ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪’ আজ রবিবার পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।

উক্ত দিবসে জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমগীর কবীর, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ,  পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌরমেয়র জনাব মো: কাজিউল ইসলাম,  সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ র‍্যালী ও আলোচনাসভায় অংশগ্রহন করেন।

কুড়িগ্রাম বিচারবিভাগের নারী ও শিশু ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জনাব এসএম নুরুল ইসলাম ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলমগীর কবির শিপন সহ সকল বিচারক ও জজ বৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা বারের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। লিগ্যাল এইড মেলায় বিভিন্ন উন্নয়ন সংস্থা স্টল বরাদ্ধ নেন।

কুড়িগ্রামে জেলা আইনগত সহায়তা দিবস ২০২৪ র‍্যালীতে জেলা পুলিশের নান্দনিক ব্যান্ডদল র‍্যালীকে করেছে জাকজমকপূর্ন। অন্যদিকে পুরো অনুষ্ঠানজুড়ে জেলা পুলিশের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হয়েছে।

লেখক