ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে তীব্র তাপদাহে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলাদেশ স্কাউট ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এবং ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি ও সমৃদ্ধ ঝিনাইগাতী এর সহযোগিতায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এক ভিন্নধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।

পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণে ঝিনাইগাতীর মেইন সড়কের বিভিন্ন স্থানে লেবুর শরবত বিতরণ করছেন।

বাংলাদেশ স্কাউট ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ শরবত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্কাউটের কমিশনার আব্দুল হান্নান, ঝিনাইগাতী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ উদ্যোগটি গ্রহণ করেছেন। উল্লেখ্য, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি ও সমৃদ্ধ ঝিনাইগাতী এই সংগঠন দুটির এডমিন আতিকুর রহমান খান ও আশিকুর রহমানের নেতৃত্বে আরো দু-দিন আগে থেকেই এ কার্যক্রমটি চলে আসছে।

শ্রমজীবী লোকেরা এ শরবত খেয়ে বলেন, শরবত কিনে খেতে ১০ টাকা লাগে। ঠান্ডা পানি পাবো আমরা কোথায়? কষ্ট করি গরম পানি খেয়ে। ফ্রি শরবত খাওয়াচ্ছে তাই আমরা খেয়ে আসলাম। শরবত খেয়ে জানটা এখন অনেক ঠান্ডা হয়েছে। যারা এর উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ তাদের ভালো করুক।

লেখক