ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রত্যাহার ও পুনরায় পরীক্ষা গ্রহনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে শতাধিক প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সমাবেশে বক্তব্য দেন নুরুন্নাহার রূপা, সুরাইয়া সুরমা, শিপন খান, ইয়াসমীন জাহান সুমী, আমজাদ আলী।
ইয়াসমীন জাহান সুমী বলেন, আমি সরকারি রাজেন্দ্র কলেজ থেকে গনিত বিভাগে মাস্টার্স শেষ করেছি। চাকরি জন্য কোচিং করেছি। গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভা দিয়েছি। এছাড়া অনেক গুলো পরীক্ষায় আমি টিকে আছি। কিন্তু এবার রাজবাড়ী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে। সেটি দিনের মত সত্য। প্রশ্ন ফাঁসের সাথে জরিতরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমরা দেখলাম সরকার তারপরও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। এরকম চলতে থাকলে মেধাবীরা হতাশ হবে। তাই এই নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাহার করে নতুন পরীক্ষা নেবার দাবি জানায় ।

লেখক