ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সরকারি কলেজ ছাত্র লীগের শরবত বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে সাধারণ পথচারিদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের উদ্যোগে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে রাজবাড়ী সরকারি কলেজ মোড়ের আহবান চত্বরে  বেলা ১১ টার সময়ে এ আয়োজন করা হয়।

শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেব জ্যোতি নাগ, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের নেতা সাব্বির শিকদার, এহসান খান রাহাত, অপূর্ব কুমার বিশ্বাস, অনিক কুমার দাস প্রমুখ।

রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র লীগের সম্পাদক দেবজ্যোতি নাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের যে কোন ক্রান্তীলগ্নে সাধারণ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণের আয়োজন করা হয়। এই তীব্র তাপদাহে সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরে একজন ছাত্র লীগের কর্মি হিসেবে আমরা গর্বিত।

 

লেখক