ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ১৩৮ তম মহান মে দিবস উদযাপন 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ১৩৮ তম মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা মে প্রথম প্রহরে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ  মিনারে উপজেলার শ্রমিক সংগঠন গুলো শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় জাতীয় শ্রমিকলীগ উপজেলা কার্যালয় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন।

পরে দুপুর ১২টা ৩০মিনিটে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শ্রমিকলীগ দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শ্রী বিভাস চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার জুয়েল, জাতীয় কৃষক সমিতির সাদুল্লাপুর উপজেলার সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান শুভ  (কাওছার) প্রমূখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক