ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে মে দিবস উৎযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ

মঙ্গলবার  ০১ মে ২০২৪ মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- স্লোগানকে সামনে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর আম্রকানন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আবু কায়সার খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জি এম আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার,  ডা. মোঃ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, সিদ্ধার্থ ভৌমিক , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মহান মে দিবসকে কেন্দ্র করে বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন ও ন্যায্য মজুরিসহ অন্যন্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

লেখক