ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রধান মন্ত্রীর মূখ্য সচিবের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আজ (০৪ মে) শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া দাপ্তরিক কাজে পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনে করেন। এর আগে তাকে সকালে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান, সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। তিনি বিমান থেকে অবতরণের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। পরে পার্বতীপুরের কেলোকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা, দিনাজপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশ প্রশাসন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মূখ্য সচিব পার্বতীপুর কেলোকা পরিদর্শন শেষে বেলা একটার দিকে সৈয়দপুর বিমান বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। কেলোকা পরিদর্শনকালে প্রধান নির্বাহী (সিইএক্স) মোঃ রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন মিডিয়া অনুমতি ছিলো না, সে কারনে আপনাদের জানানো হয়নি। এসময় সকল সংবাদ কর্মীকে কেলোকা গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

লেখক