ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে আলোচনা সভা ও র‍্যালী

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আন্তর্জাাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৫ মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউটের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নাসিং ইন্সটাক্টর আরতী রানী শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। এসময় বক্তব্য দেন সদর হাসপাতালের নাসিং সুপারভাইজার ইনচার্জ আঁখী তাঁরা, আব্দুল্লাহ আল মামুন, জেলা পাবলিক হেলথের সহকারী নার্স সেলিনা আক্তার।
আলোচনা সভার শুরুতে নাসিং ইনস্টিটিউট থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি হাসাপতালের প্রধান ফলক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা শেষে হাসপাতালের তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

লেখক