ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ছাত্র লীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচী

রাজবাড়ী প্রতিনিধিঃ

স্বাধীন ফি‌লি‌স্তি‌ন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বিতে‌ বিশ্বব‌্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহ‌তি জা‌নিয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের কর্মসূচী ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) ১১টায় রাজবাড়ী সরকারী কলেজের আয়োজনে কলেজ ক‌্যাম্পাসে বাংলাদেশের ও ফি‌লি‌স্তি‌নের পতাকা উত্তোলন করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

পরে তারা একই দা‌বিতে কলেজ ক‌্যাম্পাসে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। সরকারী কলেজসহ ‌জেলার অন‌্যান‌্য কলেজে ফি‌লি‌স্তি‌নি পতাকা উত্তোলন করা হয়েছে।

আজকের অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপ‌তি মোঃ শা‌হিন শেখ, সাধারন সম্পাদক জা‌হিদুল ইসলাম জা‌হিদ, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ, সাধারন সম্পাদক দেব জ্যোতি নাগ,  মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ জেলা শাখা, কলেজ শাখা, বঙ্গবন্ধু, ছাত্রাবাসের নেতৃবৃন্দ।

এ সময় তারা ফি‌লি‌স্তি‌নিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নিয়ে হামলা বন্ধের দা‌বি জানান।

লেখক