ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ দিনাজপুর জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব (কারিগরি পর্যায়ে) জেলায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।

জানা গেছে, দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্রের মাধ্যমে জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মোঃ আহছান হাবিব কে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কারিগরি পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ পার্বতীপুর উপজেলায় (কারিগরি পর্যায়ে) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষ মোঃ আহছান হাবিব এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পূর্বের গৌরব ধরে রাখতে সক্ষম হয়।

এ ব্যাপারে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিবের সাথে কথা হলে তিনি বলেন, ‘জেলা ও উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি নিজে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি আরও বলেন, বিগত পাঁচ বছর ধরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলায় আমি ও আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে আসছি।’

লেখক