ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের নির্বাচনে: আব্দুস সাত্তার-ডাবলু পরিষদের মনোনয়ন ফরম ক্রয়

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের এর দ্বি বার্ষিক নির্বাচন-২০২৪ এর ১৩টি পদে ২৮টি ফরম বিক্রি হয়েছে। হাজী আব্দুস সাত্তার-গোলাম রব্বানী ডাবলু পরিষদের ১৩জন প্রার্থী ফরম ক্রয় করেছেন।
শনিবার (১১ মে ২০২৪ইং) জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের এর দ্বি বার্ষিক নির্বাচনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৩টি পদে বিপরীতে ২৮টি ফরম বিক্রয় হয়েছে। সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ নাসির জানান, এর মধ্যে হাজী মোহাম্মাদ আব্দুস সাত্তার-গোলাম রব্বানী ডাবলু পরিষদের ১৩টি মনোনয়ন ফরম ও বিনয় পোদ্দার-রাকিব হাসান পরিষদের ১৩টি মনোনয়ন ফরম ও প্যানেলের বাইরে সভাপতি পদে ১ জন ও সহ সভাপতি পদে ১জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
আব্দুস সাত্তার-ডাবলু পরিষদে ১৩জন প্রার্থী ও বিনয় পোদ্দার- রাকিব হাসান পরিষদে ১৩জন প্রার্থী ও সভাপতি পদে রিয়াদ রহমান ও সহ সভাপতি করিম মুন্সি মনোনয়নপত্র ক্রয় করেন।
আগামী ২২ জুন ২০২৪ইং তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

লেখক