ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১১মে) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়। অভিযানে দুইটি ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল সোয়া এগারোটা হতে  দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে বানিবহ বাজারের মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণারকে ১৫ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ বা বিক্রয় না করার অপরাধে মেসার্স হাকিম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে দুইটি ফার্মেসীকে মোট ২০ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক