ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা হতে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা হতে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ।
মঙ্গলবার (১৪ মে ২০২৪ খ্রিঃ) দুপুর ১.৫৫ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোছাঃ মমতাজ বেগম (৪০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দাড়িয়াপুর গ্রামের মোঃ জালাল শেখ স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক