ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ২৩ মে ২০২৪ তারিখ বিকেল আনুমানিক ১৭.৫০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার মাদক কারবারি মোঃ হাসানুজ্জামান (৪৫)’কে তার নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক