ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফিলিস্থিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষনার দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ফিলিস্থিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষনা ও ইসরাইলের জাতিসংঘের সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ মিয়া। সমাবেশে সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল হালিম বাবুর সঞ্চালনায়  বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহদাত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী। সমাবেশে জেলা ছাত্র ইউনিয়ন সংহতি প্রকাশ করে। সমাবেশে দলের নেতাকর্মী ছাড়াও ছাত্র ইউনিয়ন ও কৃষক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল ফিলিস্থিনির উপর বর্বর হামলা চালিয়ে আসছে। তারা ফিলিস্থিনির শিশু, নারীসহ সাধারণ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। জাতিসংঘ আজ নিরব ভূমিকা পালন করছে। সমাবেশে অবিলম্বে ফিলিস্থিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষনা করাসহ ইসরায়েলের জাতিসংঘের সদস্য পদ বাতিলের জোর দাবি জানান।

লেখক