ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেন থামিয়ে যাত্রা বিরতির দাবি

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেনসহ এই রুটে চলাচল করা সকল আন্তনগর ট্রেন খানখানাপুর রেল স্টেশনে স্টপেজের দাবিতে ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ মে) সকাল ১০ টা থেকে খানখানাপুর রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা।
পরে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন সাড়ে ১১ টায় খানখানাপুর এসে পৌঁছালে গতিরোধ করে ট্রেনের সামনে অবস্থান নেন তারা। পাঁচ মিনিট পর বিক্ষুব্ধরা সরে গেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
এ সময় এই রুটে চলাচল করা তিনটি আন্তনগর ও দুটি কমিউটার ট্রেন খানখানাপুর রেল স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান বিক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মাহাতাব, আতিক আল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান শাওন, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার পরিষদের সভাপতি মামুনুর রহমান মামুন, খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সৌরভ প্রমুখ

লেখক