ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

নওগাঁর আত্রাইয়ে ২৬ হাজার ৮’শত শিশুরা খাবে ভিটামিন-এ ক্যাপসুল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

আত্রাইয়ে ২৬ হাজার ৮’শত শিশুরা খাবে ভিটামিন-এ ক্যাপসুল।

নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ শনিবার পহেলা জুন ২০২৪ সকালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৩ শত এবং ১ থেকে ৫ বছরের ২৪ হাজার ৫ শত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হনে। মোট ১ শত ৯৩ কেন্দ্রে ৪ শত ৯৯ কর্মীর মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

লেখক