ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

সিরাজগঞ্জে ৩২০ বোতল ফেন্সিডিল ও ১৭০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ৩২০ বোতল ফেন্সিডিল ও ১৭০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন।
শনিবার (১লা জুন) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানে হয়, ভোর রাত্রী ০৪.১০ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে FAHMITA পরিবহণের বাস তল্লাশী চালিয়ে বাস ড্রাইভার আসামী মোহাম্মদ নয়ন(৪১) পিতা-আবদুল জব্বার, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-কাকেয়া টেপা, ইউপি-মোগলহাট, থানা ও জেলা-লালমনিরহাট এর হেফাজত হইতে সর্বমোট ৩২০(তিনশত বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে সময় বাসটি আটক কার হয়।
এছাড়াও পৃথক আরো একটি অভিযানে সকাল ১০.৩০ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি বাস তল্লাশী চালিয়ে বাস যাত্রী আসামী আল মারুফ হোসেন ওরফে লিটন (২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ নাদিরা বেগম, স্থায়ী গ্রাম-রামনগর, বর্তমান গ্রাম-ফাজিলপুর ডাইংপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এর হেফাজত হইতে সর্বমোট ১৭০(একশত সত্তর) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

লেখক