ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া শিবগঞ্জ উপজেলায় উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে উত্তম কৃষি চর্চা(Good Agricultural practices-GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০শে-জুন)দিনব্যাপী শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মুজাহিদ সরকারের সার্বিক তত্ত্বাবধানে-প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-বগুড়া অঞ্চল বগুড়া। এছাড়াও ছিলেন শিবগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোসলেমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আপেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। মানব দেহের জন্য নিরাপদ ও গুনগতমান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে GPA সার্টিফিকেট প্রদান করা হয়।

লেখক