ব্রেকিং নিউজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারনওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিদের কর্মবিরতি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে “ বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক ” এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে রাজবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য দেন রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার জিএম মুহাম্মদ নিফাজ উদ্দিন মল্লিক, এজিএম মো. আব্দুল বাছেত, মো. দাউদ খান, মো. ফিরোজ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলছে। কথায় কথায় চাকুরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেওয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই। যে কারণে  বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

লেখক