ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক মিছিল অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। আজ সকাল এসএস রোডে অবস্থিত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু করে শোক মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এসে শেষ হয়। সে সময় সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
শোক মিছিলের আগে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে, সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

লেখক