ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে এমপি সুমন বলেন, দেশীয় সম্পদ রক্ষা করে দেশকে এগিয়ে নিতে হবে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধঃ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন বলেন, দেশীয় সম্পদ রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মাছ আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। অঙ্কুরেই নিধন করে এ সম্পদ বিনষ্ট করা আর যাবে না। যারা নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন,আত্রাই ও রাণীনগর উপজেলা মাছ সমৃদ্ধ এলাকা হিসেবে দেশ জুড়ে পরিচিতি রয়েছে। মাছ উৎপাদনের জন্য বড় ধরণের একটি হ্যাচারি স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে।

এখানে বড় একটি হ্যাচারি স্থাপন করা হলে একদিকে মাছের প্রজনন বৃদ্ধি হবে অপরদিকে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি ৩১ জুলাই বুধবার নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহামন প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, মৎস্য খামারি রঞ্জিত হালদার, খয়বর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর প্রমুখ।

লেখক