ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০ জন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২ আগস্ট) সকাল ৮ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বি এম নাজিম উদ্দিন (৫০) এবং ট্রাকের চালকের সহকারী সাকিব (২০)। প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বি এম নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ট্রাকের চালকের সহকারী সাকিব রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়, তৃতীয় জন হচ্ছে বাসের চালক। যিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় নি। আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, রাজবাড়ী থেকে ফরিদপুর গামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। আহত হন ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান। তিনি ট্রাকের হেলপার সাকিব।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম আইনানুগ ভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক