ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মো. লিঙ্কন (২০)। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল এলাকার আব্দুল আলিমের ছেলে।

দাদশী ইউপি সদস্য মো. শিমুল সরদার বলেন, লিঙ্কন অনেকদিন ধরেই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। কিছুদিন ধরে সে তার বাবার কাছে ওই মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে এক পর্যায়ে তার বাবা বলেন এখনো তাদের বিয়ের বয়স হয়নি, কিছু রোজগার শুরু করলে দুই-এক বছর পর ওই মেয়ের সাথেই তাকে বিয়ে দিবে। কিন্তু এই প্রস্তাবে লিঙ্কন রাজি না হয়ে আজ সকালে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে পরে। তার প্রায় ৭ মিনিট পরে বাড়ির লোকজন বিষয়টা বুঝতে বুঝতে পেরে দরজা ভেঙে লিঙ্কনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবু হানিফ বলেন, ফাঁসিতে ঝোলা এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। আসার পরে ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। এরপরেও তার পরিবারের অনুরোধে আমরা সিপিআর প্রয়োগ করি। তারপর আবার ইসিজি করে একই ফলাফল পেয়ে আমরা তাদের জানিয়ে দেই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, বিষয়টা জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হাসপাতালে নিহতের সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লেখক