ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শরীয়তপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:

আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) দিন ব্যাপী শরীয়তপুর জেলা শহর সহ বিভিন্ন উপজেলা ও থানায় এ কর্মসূচী পালিত হয়।

তারই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবদলের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুব্রত বিশ্বাস, মোহাম্মদ আলী খান, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার, পৌরসভা যুবদলের অর্থ সস্পাদক ইসমাইল পাহাড়, বিএনপি নেতা আলী হোসেন তালুকদার, যুবদল নেতা মাসুম খান, জয়নাল বেপারী সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ছাত্র-জনতাকে গুলি করে গণহত্যা সহ বিভিন্ন অপরাধে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও ফাঁসি দাবি করেন।

লেখক