ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লেফটেন্যান্ট আকিব আহমেদ আফনান, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মহুয়া শারমিন ফাতেমা। এসময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরচালাল ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

লেখক