ব্রেকিং নিউজ স্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে ফলের ক্যারেটে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা সংলগ্ন গোলচত্তরের উত্তর পার্শ্বে  থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানির অভিযানিক দল ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ,লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর  দুপুর ১২টা ৩০ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মিজানুর রহমান (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খোটসিঙ্গা ইউনিয়নের একান্নপুর গ্রামের মোঃ বাবুল হোসেন ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক