ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বিক্ষোভ মিছিল কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের

কয়রা উপজেলা প্রতিনিধি, মোঃ আল-আমিনঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে  কয়রায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কয়রা উপজেলা উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় থেকে বের হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয় সামনে এসে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান। এসময় কয়রা উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব  হেলাল উদ্দীনের উপস্থাপনায়  বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, যুগ্নআহবায়ক রবিউল ইসলাম, বাবলু, ওবায়দুল্লাহ, আশরাফুল, ইকবাল, মাসুম, রুস্তম, বাবলু, ফজলু, মিঠু, মাকসুদ, আনিছুর, আনিছুর সদর, শহিদুল, ফেরদাউছ, দেলোয়ার সহ উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে নেতারা, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ  ও শাস্তির দাবি জানান।

লেখক