ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে এক বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় একটি বেকারীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার বড় বাজার ও আলাদীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পুলিশ লাইন্সের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শরিফুল হোসেন ও জেলা বাজার ব্যবসায়ী বণিক সংগঠন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বড় বাজার ও আলাদীপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে আলাদীপুর বাজারের জননী গাউছিয়া বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক